1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

হবিগঞ্জে কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে নিজেই এখন কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

কালনেত্র প্রতিবেদক

হবিগঞ্জ জেলা কারাগারে থাকা এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে ফজলু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে কারা পুলিশ। শনিবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকেই জেলা কারাগারে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

এদিকে আটক ফজলু মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের সাজা ও ১শ টাকা জরিমানা করা হয়। সে শহরের মোহনপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র। সাজা দেয়ার পরপরই তাকেও কারাগারে প্রেরণ করা হয়।

হবিগঞ্জের জেল সুপার মোঃ মুজিবুর রহমান বলেন- ফজলু মিয়া নামে এক যুবক কারাগারে থাকা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়। সাক্ষাতের কোনো এক ফাঁকে ফজলু তার বন্ধুকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিল। বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তার প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জেল সুপার বলেন, তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews