বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

হবিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘হাওর অঞ্চলের গরীব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পুরো পরিবার নিয়ে অন্যস্থানে চলে যায়। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু তাহের।
এছাড়া উপস্থিত ছিলেন মো. মাসুদ রানা, মো. ইউসুফ আলী সরদার এবং মো. রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews