1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক তেলিয়াপাড়ায় মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা আধুনিক সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিজয়া দশমীতে দেবীর বিদায়; দেশজুড়ে প্রতিমা বিসর্জন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন

মাধবপুরে ৪’শ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নাহিদ হাসান, মাধবপুর:

হবিগঞ্জের মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক।

বক্তব্য রাখেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমূখ।

উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশো শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।এবছর উপজেলার ৩২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হবে। গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews