বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে- সৈয়দ মোঃ শাহজাহান

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন, এই মহলটি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু তাদের এই চক্রান্ত কখনোই সফল হবে না, কারণ বিএনপি এ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতেই বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি কখনো চাঁদাবাজি বা দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে জড়াবে, তাদের দল থেকে বিতাড়িত করা হবে।
শনিবার মাধবপুরে হবিগঞ্জ জেলা অটোরিকশা, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা অটোরিকশা সমিতির সভাপতি মো. জসিম মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা হাজী ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা ও শ্রমিক নেতা খালেক।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছোট যানবাহনের শ্রমিকরা নানা নিপীড়নের শিকার হয়েছেন। তারা নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি।”
শ্রমিক নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন প্রদানের জন্য বিএনপি হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews