1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

পরীক্ষায় ফেল করায় মাধবপুরে শিক্ষার্থীর আত্মহত্যা 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ফারজানা সুলতানা প্রীতি  নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই)দুপুরে আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের এ ঘটনা ঘটে।” পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয় ফারজানা।’ ফারজানা নজরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে।
সে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।”
গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সে কেন এমনভাবে আত্মহননের পথ বেছে নিল বুঝতে পারছি না।’ তবে কোন বিষয়ে ফারজানা সুলতানা প্রীতি ফেল করেছে তা জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে ওসি তদন্ত সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট