1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

সিলেটে ৬ মাসে জ ব্দ ২০০ কোটি টাকার চোরাই পণ্য

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমন বাস্তবতায়, গত ছয় মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২০০ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুর সীমান্তে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ও অন্যান্য চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি পর্যটন এলাকায় পাথর লুটসহ অন্যান্য অপরাধ দমনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।”

এর আগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জৈন্তাপুর সীমান্তে এক মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি। সভায় বিজিবির পাশাপাশি পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

সভা শেষে সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা ও ঔষধ দেওয়া হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews