1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

মাধবপুরে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের চোরাই জিরা উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ৬’শ কেজি ভারতীয় জিরা উদ্ধার সহ এক চোরা কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর এর নেতৃত্বে এ.এস.আই আব্দুল হান্নান সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার ২০ নং সেক্টরে পুরাতন ঢাকা -সিলেট মহাসড়কের উপর থেকে ৬০০ কেজি ভারতীয় জিরা অবৈধভাবে পরিবহন করার সময় আটক করেন।

গ্রেপ্তারকৃত চোরাকারবারি হলেন চুনারুঘাট উপজেলার কালিশিরি গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো: মাঈনুদ্দিন(২৫)। এবং একই উপজেলার কাচুয়া গ্রামের অজ্ঞাত পিতার ছেলে বায়োজিদ (২৯) নামের ট্রাক চালক কৌশলে গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় গাড়িতে ৩ লাখ ৩০ হাজার টাকার চোরাই জিরা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews