মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ভিডিও বার্তায় যা বল্লেন নিশানের পরিচালক মাঈন উদ্দীন বেলাল-

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

নিশান সোসাইটির সকল গ্রাহকদের উদ্দেশ্যে অফিসের সকল ঊর্ধ্বতনদের সাথে নিয়ে ভিডিওতে বলা হয়েছে গত ১২ জুন বৃহস্পতিবার বিভিন্ন এলাকার দূর দূরান্তের গ্রাহক ও অন্যান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে ৯২ জনের একটি কমিটি তৈরি করা হয়।

কমিটির সিদ্ধান্ত অনুসারে গত ১৪ জুন শনিবার থেকে প্রাথমিকভাবে তিনটি শাখার কার্যক্রম শুরু করা হয়। শাখা গুলো হল। তেলিয়াপাড়া, মনতলা ও চুনারুঘাট।

পরবর্তীতে ধারাবাহিকভাবে একের পর এক শাখার কার্যক্রম শুরু করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন আগামী আগস্ট মাস থেকে ধারাবাহিকভাবে গ্রাহকদের প্রাপ্য টাকা ফেরত দেওয়া হইবে। সকলকে ধৈর্যধারণ করার জন্য তিনি অনুরোধ জানান।

শাখাগুলো পরিচালনা করার জন্য নিশানের কর্মকর্তা কর্মচারীবৃন্দের কাজে সহযোগিতা করার জন্য সকল গ্রাহক, সাংবাদিক ও প্রশাসন সহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

তাই কোনো গ্রাহক যেন উশৃংখল পরিবেশ সৃষ্টি না করে নিশান সোসাইটির পরিবারকে কাজ করার পরিবেশ সৃষ্টি করে দেয় সে অনুরোধ তিনি ভিডিও বার্তায় জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews