1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

বাহুবলে জমিতে হালচাষ নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে নিহ*ত ১ আ হ ত ২০

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

কামরুল উদ্দিন ইমন,বাহুবল প্রতিনিধি

:হবিগঞ্জের বাহুবলে জমিতে হালচাষ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আলী আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জারিয়া বড় বাড়ির জামাল মিয়া তার জমিতে হালচাষ করতে প্রতিবেশী ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়াকে অনুরোধ করেন। কিন্তু অন্যের একটি হালচাষ করা জরুরী বিদায় জাহাঙ্গীর মিয়া ঐ জমিতে হালচাষ করতে যাওয়ার চেষ্টা করেন।

এ নিয়ে জারিয়া বড় বাড়ির জামাল মিয়া ও ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এমতাবস্থায় জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আলী আহমদ সহ আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহীন আলী আহমদকে মৃত ঘোষণা করেন

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বাহুবল মডেল থানার এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও বাহুবল মডেল থানা পুলিশ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews