1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

বাহুবলে রিক্সাচালকের কাছে কিশোরী ধর্ষিত, গ্রেপ্তার ২

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

বাহুবল প্রতিনিধি◾

হবিগঞ্জের বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে রিক্সা চালক কর্তৃক ধর্ষণের শিকার এক কিশোরী, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ধর্ষণের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (৩১ মে) উপজেলার সদর ইউনিয়নে গোহারুয়া গ্রামর এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৪ নং সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে রিক্সা চালক মো: ওয়ারিছ মিয়া (২৫) তার চাচাত বোনের জামাই একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে একই উপজেলার চন্দনিয়া এলাকার ঝুনু (ছদনাম) বোনের বাড়ি ভাদেশ্বরে যাওয়ার জন্য রিক্সা চালক ওয়ারিছের রিক্সায় উঠেন, রিক্সা চালক ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তায় কিশোরীকে নিয়ে যায়। কিশোরী ঝুনু বোনের বাড়ির রাস্তা চিনতে পারেনি, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। সুচতুর রিক্সা চালক গোহারুয়া গ্রামের তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায় কিশোরীকে। সেখানে রাতভর তাকে ধর্ষন করে। শনিবার রাত ১০টার দিকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টায় ভাদেশ্বর থেকে রিক্সা চালক ওয়ারিছকে, রাত ৩টার দিকে তার বোন জামাই তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রাতেই কিশোরীর আপন বোনের জামাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরীক্ষার জন্য কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টায় এমন সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews