1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

খোয়াই নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভাঙার আশঙ্কা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

➖

রাশেদ আহমদ খান◾

হবিগঞ্জের খোয়াইসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এর ফলে খোয়াই নদীর পাড় ঘেঁষা এলাকাগুলোর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে খোয়াই নদীর পানি হঠাৎ করে বেড়ে যায়। যদিও এখনো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে নদীর বাঁধে কাঁচা অংশে ধস দেখা দিয়েছে। বিশেষ করে ভাদৈ এলাকায় বাঁধের কিছু অংশ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশপাশে অবস্থান নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন। বাঁধ ভেঙে গেলে বৃহৎ এলাকা প্লাবিত হয়ে চরম ভোগান্তির মুখে পড়বেন হাজারো মানুষ।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাব হবিগঞ্জেও পড়ছে। তবে গতকাল দুপুর থেকে হবিগঞ্জে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। অনেকেই মনে করছেন, বৃষ্টি না হলে পানি বাড়লেও বড় ধরনের বন্যা এড়ানো সম্ভব হতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃহস্পতিবার (২৯ মে) থেকে বৃষ্টি থামায় বন্যার সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে ভারতের ত্রিপুরা পাহাড়ি এলাকায় যদি আবার বৃষ্টি হয়, তাহলে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

তিনি বলেন, খোয়াই নদীর ভাদৈ এলাকায় বাঁধে ধস দেখা দেওয়ায় জরুরি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বাজেট অনুমোদন হলেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন। একই সঙ্গে নদীপাড়ে স্বেচ্ছাশ্রমে পাহারা চালিয়ে যাচ্ছেন স্থানীয় তরুণরা। সবাই বন্যা ও বাঁধ ভাঙনের আশঙ্কা থেকে মুক্তি পেতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews