1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চুনারুঘাটে ইউনিয়ন যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রানিগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল তালুকদারকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি রানিগাঁও গ্রামের বাসিন্দা জিলু মিয়া তালুকদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দুলাল তালুকদার ওই মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন এবং শুক্রবার (৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-জনতা সমাবেশে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে, যাতে আন্দোলনের নেতাসহ অনেকেই আহত হন।

এ ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, মামলার তদন্তে দুলাল তালুকদারের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews