1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মৌসুমের প্রথম নিলামে গ্রিনলিফ বাগানের গ্রীন টি সর্বোচ্চ দরে বিক্রি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে গ্রিনলিফ চা বাগানের গ্রিন টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে এবং তেলিয়াপাড়া চা বাগানের ব্লাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০০ টাকা কেজি দরে।

বুধবার শহরের খান টাওয়ারের দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের  অস্থায়ী নিলাম কেন্দ্রে সকাল ১০টায় এ নিলাম শুরু হয়। চলে দুপুর পর্যন্ত।
নিলামে ৫টি ব্রোকার্স হাউজের মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা তোলা হয়। এর বাজার দর ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা। নিলামে তোলা অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে জানিয়েছেন নিলাম কতৃপক্ষ।

নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রিন লিফ টি গার্ডেনের গ্রীণ টি। প্রতি কেজি চা বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্লাক টি সর্বোচ্চ ৪০০ টাকা দরে বিক্রি হয়।

চা বাগান মালিক ও ব্রোকার্সরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়ের গুণগত মান ভালো হয়েছে। নিলামে দর ও বিক্রি বেড়েছে।

জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা অফার করা হয়। যার মধ্যে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি বিক্রি হয়েছে। গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রীত ছিল ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট