1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার হলরুমে শনিবার (৩ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।সিএমএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান।ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন এর মুনজের আহমদ চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিনের ষ্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ও সিএমএফ এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।

এসময় বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নানা তথ্য ও মতামত তুলে ধরেন। মুক্ত গণমাধ্যমের জন্য রাষ্ট্র তথা দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট