1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কালনেত্র ডেস্ক

প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কার্যালয়গুলোতে চলছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অভিযান। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে একযোগে এলজিইডির ৩৬টি কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক।

সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে বা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়। ঢাকায় দুদকের প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট গতকাল মঙ্গলবার একযোগে এ অভিযান পরিচালনা করে।

কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।

এ সময় প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের কর্মকর্তারা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট