Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

আজমিরীগঞ্জ সাতসকালে ঘর দখলে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০

By কালনেত্র
এপ্রিল ২৫, ২০২৫ 1 Min Read
০

➖

নাহিদ মিয়া, মাধবপুর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে জেলা আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশকিছু টাকাও রয়েছে। এতোদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এনিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয়পক্ষ লোক ডেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

তারা জানান, আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাসান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ফিলিস্তিন ইস্যুতে ২৬ তারিখের কর্মসূচি বন্ধ ঘোষণার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

Next

অনুশোচনাহীন আ.লীগ খুঁজছে ফেরার পথ 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র