1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

মাধবপুরে ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ট্রাক তল্লাসী করে বালুর নিচে লুকিয়ে রাখা ১ কোটি ২৭ লক্ষ ৯শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে দেখতে পেলে টহল দল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমা এবং বর্ণিত ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ২৭ লক্ষ ৯শ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে বিজিবির নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews