Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও ফেইসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

By কালনেত্র
এপ্রিল ২১, ২০২৫ 1 Min Read
০

➖

স্টাফ রিপোর্টার

চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষনের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চুনারুঘাট থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদেরকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে সোমাবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের নাম উল্লেখ করে ৪ জনের নামে মামলা দায়ের করেন ভূক্তভোগী শিশুর ভাই সুমন মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এড. মোঃ আব্দুল কাইয়ুম। আসামী হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত সবুর উল্লার ছেলে সফিক মিয়া (৪০), সুহেল মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২০), আব্দুল কাইয়ুমের ছেলে মনির মিয়া (১৯) এবং অজ্ঞাত আরও একজন।

মামলার বিবরণ দিয়ে আইনজীবী জানান, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভিকটিম শিশুটি চেয়ারম্যানের চারা বাগানের কাছে ছাগল আনতে যায়। এসময় আসামীরা শিশুটির গলায় চাকু ধরে খুন করার হুমকি দেয়। ভয়ে শিশুটি শুর চিৎকার করে নাই। এ অবস্থায় তারা জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে। পরে তাকে বলে যে, বিষয়টি পরিবারের কাউকে জানালে তাকে খুন করে ফেলা হবে। পরবর্তীতে আসামী মনির মিয়া এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি ১৬ এপ্রিল পরিবারের নজরে আসলে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে আসামীরা বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরে তারা আদালতে মামলা দায়েরের করেন।

সোমবার দুপুরে হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ মুমিনুল হাসানের আদালতে অভিযোগ দায়ের করা হয়। বিচারক অভিযোগের শুনানী শেষে চুনারুঘাট থানাকে মামলা দায়ের করে এফআই করার নির্দেশ দেন।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ৩০ হাজার কোটি

Next

চুনারুঘাটে এসএসি পরীক্ষা কেন্দ্র থেকে ২৩ জন শিক্ষককে অব্যাহতি 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র