1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

মাধবপুরে বিদেশি মদ সহ দুই যুবক পুলিশের খাঁচায় 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল বিদেশি মদ সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে  এএসআই (নিরস্ত্র)আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদ  সহ মো: তানভীর (২০) এবং মো: জিহাদ(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে মো: তানভীর মিয়া  এবং  নরসিংদী জেলার রায়পুরা থানার  বীরগাঁও গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে মো: জিহাদ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews