1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জ বিজিবি’র আড়াই লাখ টাকার বিদেশি মদ জব্দ 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) দায়িত্বপূর্ণ চুনারুঘাট ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে জানান, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চুনারুঘাট ও শ্রীমঙ্গল  উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়
বৃহস্পতিবার বিভিন্ন সময়ে ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সাতছড়ি বিওপি’র টহল দল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে রাত ৯টার দিকে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তল্লাশি করে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেন।গুইবিল বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে রাত সোয়া ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

সিন্দুরখান বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদ এর নেতৃত্বে রাত সোয়া ১১ টার দিকে  শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

অভিযান কালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে ২ লক্ষ ৫২ হাজার টাকার  মোট ১৬৮ বোতল বিদেশি মদ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট এবং শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,বিজিবি নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews