1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয়

মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মা-বোন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ হত্যার অভিযোগে পুলিশ ও র‍্যাব বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে যৌথভাবে অভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে। এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় তিন মাস আগে বিয়ে হয়। সানজিদার বাবা মাথু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews