1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

মাধবপুরে ওসি’র উদ্যোগে জনসচেতনতা মূলক উঠান বৈঠক

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

➖

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবিগঞ্জের মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিয়েছেন অভিনব কৌশল। রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় মাধবপুর থানার আয়োজনে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া (হরুষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়পাল, স্থানীয়  বিএনপির সভাপতি মো: আলফাজ মিয়া,  সেক্রেটারি মো: আবুল মিয়া , আবুল খায়ের মেম্বার, প্রমূখ। পরে ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সকলের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ওসি বলেন, অপরাধী ও মাদক ব্যাবসায়ীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews