1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার- কালনেত্র 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে একটি ঘরে ঢুকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রুহুল আমীন বীরসিংহপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ধর্ষণের শিকার ওই নারী (৩০) একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর মা মাধবপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অভিযোগের ভিত্তিতে জানান, শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই তরুণী তার বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। ৮ এপ্রিল রাত ১০টার দিকে মেয়েটিকে একা ঘরে রেখে তার বাবা-মা পাশের কক্ষে যান। এই সুযোগে রুহুল আমীন ঘরে প্রবেশ করে ওই প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীকালে মেয়েটির চিৎকার শুনে বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তখন রুহুল আমীন পালিয়ে যান।
ওসি আরও জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দ.ক.নাহিদ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews