1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে গাভী পালনের জন্য ১০ লাখ টাকার চেক বিতরণ করলেন ইউএনও

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে গাভী লালন পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির ২৫ জন সদস্যের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম ও উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি।

উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাঈল তালুকদার রাহি জানান, আজকে ২৫ জন সমবায়ীকে ৪০ হাজার করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২৫ জনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হবে গরু লালন পালনের জন্য। এর আগে সমবায় মন্ত্রণালয়ের দুগ্ধ প্রকল্প থেকে তাদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে বকনা গরু ক্রয় করার জন্য।

চেক হাতে পেয়ে সমবায়ী মমতাজ বেগম জানান, এর আগে বকনা গরু কেনার জন্য টাকা পেয়েছি, এখন লালন পালনের জন্য টাকা পেলাম। আশাকরি এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরিবারে স্বচ্ছলতা আসবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট