1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

র‍্যাবে’র অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুরে বিশেষ অভিযানে
ভারতীয় ১১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯,।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৩ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে’র বেজুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ মোহাম্মদ আলী (৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার কবিলপুর গ্রামের মসকুদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩০),।

আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার, মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews