1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাইয়ে সংঘর্ষে শতাধিক আহত ১৭ জন আটক

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মীর দুলাল, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের হাজী তাহের মিয়া ও আবদুল মজিদ মিয়ার লোকজন ২৭ রমজান ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম মোল্লাসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews