Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

সিলেটে একি সময়ে আ’লীগের ৪ নেতার বাসায় হামলা

By কালনেত্র
এপ্রিল ৩, ২০২৫ 1 Min Read
০

➖

কালনেত্র ডেস্ক

সিলেট শহরে একই সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫/২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগের মিছিলের পরপর হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে সিলেট। সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।

এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ৭ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটে।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

হবিগঞ্জের লাখাইয়ে সংঘর্ষে শতাধিক আহত ১৭ জন আটক

Next

ঈদের ছুটিতে ভিড় জমেছে চায়ের রাজ্যে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র