1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : খালেদা জিয়া

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক

দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন।’ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্যে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবার পক্ষ থেকে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। খালেদা জিয়া বলেন, ‘দেশবাসীর যে ভোটের অধিকার, তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।’

এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে বলেন, ‘আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।’
‌
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews