1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদের দিন মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
সোমবার সকালে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা একই এলাকার মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

আঙ্গুরার পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।গতকাল রাতে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ের আজ ভোর রাতে কিংবা সকালে আঙ্গুরাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নাজমুল পালিয়ে গেছে।তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।মাধবপুর থানার সেকেন্ড অফিসার এস আই শাহনুর জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এখনো এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযুক্ত স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews