1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে ডাকাতির চেষ্টা, এক ডাকাত গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির চেষ্টা কালে জনতার সহায়তায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুরমা চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকা থেকে জনতার সহায়তায় মো: আকাশ মিয়া (২০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৮ টার দিকে উপজেলার সুরমা চা বাগানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একটি ডাকাত দল। এসময় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টহল দল ডাকাতদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ডাকাতরা চা বাগানের অন্য একটি জায়গায় আবারও ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সুরমা চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকায় জনতার হাতে এক ডাকাত আটক হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews