1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মোবাইল এবং মোটরসাইকেল সহ দুই জন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি’র টহল দল কমান্ডার হাবিলদার চিংনু মং মার্মা এর নেতৃত্বে রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে জালুয়াবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে চোরাকারবারী উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে  মোঃ নাজিম উদ্দীন (২৭) এবং জগদীশ পুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে  মোঃ রতন মিয়া (৩৭) কে ৮ কেজি ভারতীয় গাঁজা, ২ টি মোবাইল এবং ১ টি মোটর-সাইকেলসহ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বাজার মূল্য ৩ লক্ষ ৯৯ হাজার টাকা।  পরবর্তীতে, আটককৃত চোরাকারবারীদের উদ্ধারকৃত মাদক ও মালামালসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews