Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

সাতছড়ি সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ ও বিয়ার জব্দ

By কালনেত্র
মার্চ ২২, ২০২৫ 1 Min Read
০

➖

নাহিদ মিয়া. মাধবপুর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ এবং ০৪ ক্যান বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

.

শুক্রবার ২১ মার্চ দুপুরে দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২০ মার্চ রাত সাড়ে ১০ টায় সাতছড়ি বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ হাকিম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি চা-বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

.

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ এবং ০৪ ক্যান বিয়ার আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

.

উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন “সীমান্তে মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করে সকল নাগরিকদের মাদক পাচারের বিরুদ্ধে সচেতন করা হচ্ছে।

.
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকাগুলোতে মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকদ্রব্য পাচার কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।

.
এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক চোরাচালান রোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটের রত্নগর্ভা দোলেনা বেগম স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next

লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ট যে রাত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র