Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরু আটক

By কালনেত্র
মার্চ ১৯, ২০২৫ 1 Min Read
০

➖

নাহিদ মিয়া, কালনেত্র

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার (১৯ মার্চ) রাত পৌনে ৬ ঘটিকায় গুইবিল বিওপি’র একটি বিশেষ টহল দল নাঃ সুবেঃ মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ভুলনা চা বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ০২ টি ষাড় গরু এবং ০১ টি গাভী বাছুরসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় গরুর মূল্য তিন লক্ষ পাঁচ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত গরুর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে।”
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা ও দেশের চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

কলকাতা ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন’ বাংলাদেশের জয়া

Next

সাপ্তাহিক একতার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র