Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে নিরীহ অটোরিকশা চালককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

By কালনেত্র
মার্চ ১৮, ২০২৫ 2 Min Read
০

➖

এফএম খন্দকার মায়া, চুনারুঘাট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দিনমজুর, নিরীহ অটোরিকশা চালক আজিজুল হক কে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মার্চ) চুনারুঘাট থানার এসআই জাকির হোসেন সংবাদদাতা ও বাদী হইয়া উক্ত মামলা এজাহারভুক্ত করেন। এতে ১নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের ফুল মিয়ার পুত্র রুমন (২২), দুধপাতিল গ্রামের দুলাল মিযার পুত্র কালাম (২২), আলতাফ আলীর পুত্র বাবুল (৪৫) ও ডুলনা গ্রামের ফজলু মিয়ার পুত্র আজিজুল হকসহ  পটুয়াখালী জেলার গলাচিপা থানার কামার হাওলা গ্রামের মনির মোল্লার পুত্র মাসুক (২০) কে মামলায় এজাহার ভুক্ত করেন। যাহা অফিসার ইনচার্জ নুর আলম ও তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এসআই গিয়াসউদ্দিনের উপর তদন্তের দায়িত্ব পড়েছে।

এতে মাদক মামলায় অভিযুক্ত ৪নং আসামি নিরীহ অটোরিকশা চালক আজিজুল হক নিজেকে নির্দোষ দাবি করে তাকে এসআই জাকির হোসেন ভুল তথ্যের ভিত্তিতে আসামি করেছেন বলে অভিযোগ করেন। এবং তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীর দারস্থ হয়েছেন। তিনি জানান, এসআই জাকির হোসেন তার একদিন আগে তাকে ফোন দিয়ে তার বাড়িতে আছেন এবং ইফতার করার ইচ্ছা পোষন করেন। কিন্তু আজিজুল হক অটোরিক্সায় যাত্রী নেয়া আসার কাজে থাকায় দেখা করতে পারেন নি। পরে এসআই জাকির হোসেন তার স্ত্রীর নিকট হইতে আজিজুল হকের ভোটার আইডি কার্ডের তথ্য এনে মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি করেন।

জানা যায়, গত শুক্রবার (১৫ই মার্চ) রাজার বাজার থেকে এসআই জাকির হোসেন সহ পুলিশের একটি টিম মাদক সহ ২ ব্যক্তি কে আটক করে। উক্ত দিনে মাদকসহ ২ ব্যক্তি আটকের সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি মাসুক ভূইয়ার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তার কাছে ডুলনা গ্রামের আজিজুল হক নামে কোন ব্যক্তি মাদকের সাথে সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি জানান, তাৎক্ষণিক তদন্তে এমন কোন ব্যক্তির উপস্থিতি বা সম্পৃক্ততা ছিলোনা বলে জানান।

অভিযুক্ত আজিজুল হকের নিজ ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল মালেক মেম্বারের সাথে কথা হলে তিনি আজিজুল হক কে একজন ভালো ও পরিশ্রমী মানুষ হিসেবে স্বীকৃতি দেন।এবং তাকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে থাকে তার মুক্তি দাবি করেন।

এ বিষয়ে এসআই জাকির হোসেনের সাথে কথা হলে তিনি মাদকসহ আটকের দিন আজিজুল হকের উপস্থিতি বা সম্পৃক্ততায় সদুত্তর দিতে পারেন নি। তবে তাকে মাদক ব্যবসায় জড়িত দাবি করে মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে জানান।

অফিসার ইনচার্জ নুর আলম এ বিষয়ে জানান, রাজার বাজারের মাদক আটকের ঘটনায় মামলা তদন্ত অবস্থায় আছে। তদন্তের পরে বলা যাবে কারাকারা সম্পৃক্ত।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

মাধবপুরে অবৈধ মাটি কাটার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা

Next

মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি এক ডাকাত আটক— দৈনিক কালনেত্র

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র