1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে ভারতীয় কসমেটিকস উদ্ধার 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পূণ্য উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি কাভার্ড ভ্যানের ড্রাইভার টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত ৪৩ হাজার ২ শত পিস ভারতীয় স্কিনশাইন ক্রীম, ৮ শত ৭১ পিস ফেসওয়াস, ৮ শত ৯০ প্যাকেট ট্যাং উদ্ধার করা হয়, আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ৪ শত টাকা। উদ্ধারকৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এ বিষয়ে নিশ্চিত করে জানান, বিজিবি সব সময় দেশের সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতি বদ্ধ।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট