1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাট সীমান্তে ভারতীয় থ্রি পিস আটক

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

➖

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এলাকায়
বিশেষ অভিযানে ভারতীয় থ্রি পিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ মার্চ সন্ধ্যা ০৬:৪০ ঘটিকায় চিমটিবিল বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ নুরে আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল রাবার বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২৯১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি পিস আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৯৮ হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি নাগরিক যদি চোরাচালান বিরোধী অভিযানে সহযোগিতা করে এবং সচেতন হয়, তাহলে এই অভিযান সফল হবে এবং একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এছাড়াও, সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালানী মালামাল পাচার কার্যক্রমে তথ্য দিয়ে তিনি বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।

এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews