Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে পাগল পেঠানোর অভিযোগে পুলিশের ধাওয়া খেয়ে পালালেন তিন ভাই ও বাবা 

By কালনেত্র
মার্চ ১৩, ২০২৫ 1 Min Read
০
➖
কালনেত্র প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাটে বাবাকে ধাক্কা দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন পাগল কে বেধড়ক পিটিয়ে আহত করেছে তিন ছেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৬টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাৎক্ষণিক ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম ব্যবহারকারীরা।
হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখার জন্য তাৎক্ষণিকভাবে কালনেত্র প্রতিনিধি অফিসার ইনচার্জ নুর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে ভিডিও প্রেরণ করলে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত হন।
স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিবের সঙ্গে ধাক্কা লাগে পাগলের।তবে এতে উক্ত ব্যক্তির তেমন গুরুতর কিছুই ঘটেনি। তবুও ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। এতে পাগলের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছানোর খবর পেয়েই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান। তবে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ধর্ষণ ; এই কু-কর্মের স্বাধীনতার জন্যই কি আজকের এই বাংলাদেশ!

Next

মণিপুরী ললিতকলায় ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র