1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীগঞ্জে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপগানসহ রব্বান মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক রব্বান মিয়া (৪০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে একটি পাইপগান, একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, কাঠের তৈরি একটি টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। অস্ত্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদরুল হাসান খান, এতে এএসআই হিল্লোল তালুকদারসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত রব্বান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews