1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বাহুবলে ২০ মার্চের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে: ওসি জাহিদুল 

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মিরপুর বিট পুলিশিং সভায় বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান আগামী ২০ মার্চের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি দৃশ্যমান হবে।

সোমবার (৩ মার্চ ) দুপুর ৩ ঘটিকায় উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ৬নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত । বিট অফিসার এসআই মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল – নবীগঞ্জ )সার্কেল মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে (ওসি) জাহিদুল ইসলাম আরোও বলেন, পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি,ছিনতাই ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক,সন্ত্রাসী, চাঁদাবাজ,চুর,ডাকাত সহ প্রকৃত অপরাধীর সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন । এছাড়া ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যম অপপ্রচার করা ও গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকবেন। গত ৫ মাসে এই থানা এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ বাহুবল উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন । পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল বাহুবল মডেল থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামীম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসু মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান চৌধুরী সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল আওয়াল, নুরুন্নবী ফয়সল সহ স্থানীয় এলাকার সাধারণ জনগন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক , মসজিদের ইমাম,শিক্ষক সহ সনাতন ধর্মালম্বীর পূজা উদযাপন পরিষদের সদস্য গণ।

দ.ক.নাজমুল.বাহু.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews