1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাহুবলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

বাহুবল প্রতিনিধি

 

হবিগঞ্জের বাহুবলে অপরাধ কর্মকান্ড বন্ধ ও প্রতিরোধের লক্ষ্যে ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার মিরপুর ইউনিয়ন অফিস সভাকক্ষে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়। মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামিম আহমেদের সভাপতিত্বে ও বিট অফিসার এস আই মোকসেদ পিপিএম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল মোঃ জহিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

সভায় উপস্হিত উপস্থিত থেকে মিরপুর এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ড তুলে ধরেন  বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, মিরপুর বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

বক্তরা বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিরপুর বাজার। এই এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাজারে কেনা-কাটা করতে আসছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি আপনারা অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করবেন। অপরাধ দমনে আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সেক্টর মাঠে কাজ করছে। বাহুবলে আইনশৃংখলা ভালো রাখতে ও সকল প্রকার অপরাধ দমন করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি অনুরোধ করব বাহুবলকে ভালো রাখতে আমাদের পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, বাহুবলের গুরুত্বপূর্ণ স্হান মিরপুর। আগামী ২০ মার্চ এর মধ্যে মিরপুর এলাকার সকল ধরনের অপরাধ বন্ধ হবে। আর কোন অপরাধী কোন অপরাধ করতে পারবেনা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews