1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন — দৈনিক কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
➖
সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন।
রবিবার (২মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা”র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি.এম. সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন  জামায়াতের আমীর মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতোনা বাংলাদেশের এই প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় “তুমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।
দ.ক.সিআর.শুভ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews