1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কমলগঞ্জে শহীদ ও মাতৃভাষা দিবস পালিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ।

একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুর রহমান।

মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সুতপা সিংহা ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা (সমীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরবিন্দু কান্তি, বিশ্ব কবি মঞ্চ মৌলভীবাজার এর আহ্বায়ক পুলক কান্তি ধর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আনহার আলী, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ,মুমিনুল ইসলাম, রাজন আবেদিন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট