মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :

ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁও ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয শ্রীবাড়ী চা বাগানে।

খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও আমেরিকা প্রবাসী রাজা আহমেদ মুন্সি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মুহিবুর রহমান মুন্সি, শ্রীবাড়ী চা বাগানের ব্যবস্থাপক কে এম এমরান, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন।

মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরীর পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ৫ শতাধিক ছাত্র ছাত্রী এতে অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্টাতা রাজা আহমেদ মুন্সি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews