1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আজ চুনারুঘাটের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনঃগঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদন◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেবা কর্তৃক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় আজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টিফেন হকিং বিজ্ঞান ক্লাব পুনঃগঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে ৫১ জন সদস্য বিজ্ঞান ক্লাবে যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো—
✅ বিজ্ঞান কর্মশালা
✅ বিজ্ঞান মেলা
✅ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
✅ ক্লাব সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
✅ বিজ্ঞান দেয়ালিকা প্রকাশ
✅ উপজেলা পর্যায়ে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ
✅ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম আয়োজন।

সেবা কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হবে।

সার্বিক সহযোগিতায় ছিল Bangladesh Freedom Foundation- BFF.

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট