1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু

অপারেশন ডেভিল হান্ট; একদিনে সারাদেশে গ্রেপ্তার ১৩০৮ জন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক

‘অপারেশন ডেভিল হান্ট’সহ সারাদেশে পরিচালিত পুলিশের বিভিন্ন অভিযানে রবিবার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।

শনিবার রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট