1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ৩

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে চা বাগান থেকে মাদকসহ ৩জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামীরা হলো- মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের অতিত রেলির ছেলে সুভাষ রেলি (৩৫), মোঃ নানু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৪), জাহাজ মিয়ার ছেলে এনাম মিয়া (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ পিস ইয়াবা, ইন্ডিয়ান চোরাই মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম।
রোববার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে এসব তথ্য দেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলাম।
এর আগে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলাম (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) ও সৈনিক মোঃ রাব্বি (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) এর সোর্সের তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার হুমায়ুন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে টহলের মাধ্যমে নোয়াপাড়া চা বাগান এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী সুভাষ রেলির বাড়িতে একটি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ অভিযানে মাদক ও নানা সরঞ্জামসহ ৩জনকে আটক করা হয়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দ.ক.নাহিদ.মাধব.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews