1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

কেউ ভারতের গোলামী করেন, কেউ পাকিস্তানের: নূরুল হক নূর

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

➖

নিজেস্ব প্রতিবেদক

গণ অধিকার প‌রিষ‌দের সভাপ‌তি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলে‌ছেন, ‘বাংলাদেশে যারাই ক্ষমতায় থেকেছে, কেউ ভারতের গোলামী করেন, কেউ পাকিস্তানের গোলামী করেছেন, কেউ মার্কিনপন্থী, কেউ চীনপন্থী।’

শ‌নিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়া উপ‌জেলা সদ‌রের ঈদগাহ মা‌ঠে আয়ে‌জিত গণসমা‌বেশে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ‘ছাত্রদের ওপর সাধারণ মানু‌ষের ওপর গত ১৬ বছ‌রে যে নির্মম অত্যাচার ও নির্যাতন চা‌লিয়েছে আওয়ামী লীগ, তা ইতিহাসে ন‌জির‌বিহীন। কিন্তু এ জন্য তা‌দের কো‌নো অনু‌শোচনা নেই। এখনও তারা উল্লাস কর‌ছেন, নানাভা‌বে হুম‌কি দি‌য়ে যা‌চ্ছেন। এ কার‌ণে ক্ষুব্ধ ছাত্র জনতা ৩২ নম্বর গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন। ত‌বে আমরা এসব সমর্থন ক‌রি না। মানু‌ষের বা‌ড়িঘর ভাঙা, আগুন দেওয়া, লুটপাট করার নিন্দা জানাই আমরা।’

নুরুল হক নূর আরও ব‌লেন, ‘এখনও শেখ হা‌সিনা ও তার সাঙ্গপাঙ্গরা ষড়যন্ত্র কর‌ছেন। ভার‌তে ব‌সে দে‌শে অরাজকতা সৃ‌ষ্টির উসকা‌নি দি‌চ্ছেন। তাই দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে নি‌ষিদ্ধ কর‌তে হ‌বে। সেই দ‌লের অপরাধী‌দের বিচার কর‌তে হ‌বে। ওই দ‌লের সাধারণ নেতা-কর্মীরা প্রয়োজ‌নে নতুন দল গঠন ক‌রে নতুনভা‌বে রাজনী‌তি কর‌বেন। মানু‌ষের কা‌ছে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা কর‌তে পা‌রে। ত‌বে এই আওয়ামী লীগ‌কে কো‌নোভা‌বেই রাজনী‌তি বা নির্বাচন কর‌তে দেওয়া হ‌বে না।’

পাকু‌ন্দিয়া উপ‌জেলা গণ অধিকার প‌রিষ‌দের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদু‌লের সভাপ‌তি‌ত্বে আয়ে‌জিত গণসমা‌বে‌শে বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রা‌শেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন।

বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে সমা‌বেশ শুরু হ‌য়। ত‌বে দুপুর ২টা থে‌কে জেলার বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে নেতা-কর্মীরা মি‌ছিল নি‌য়ে সমা‌বে‌শে হা‌জির হয়।

সমা‌বে‌শে অন্যান্যদের ম‌ধ্যে বক্তৃতা দেন, দ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক, উচ্চতর প‌রিষদ সদস্য ফারুক হাসান, গণমাধ্যম সমন্বয়ক আবু হা‌নিফ, কেন্দ্রীয় ক‌মি‌টির সহসভাপ‌তি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক, বৈ‌দে‌শিক বা‌ণিজ্য বিষয়ক সম্পাদক না‌সির উদ্দিন, কেন্দ্রীয় নেতা আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুব অধিকার প‌রিষ‌দের কেন্দ্রীয় নেতা সুমন তালুকদার।

অনুষ্ঠা‌নের একপর্যা‌য়ে আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে কি‌শোরগঞ্জ-২ আস‌নে গণ অধিকার প‌রিষ‌দের এম‌পি প্রার্থী হি‌সে‌বে দ‌লের নেতা শ‌ফিকুল ইসলাম শ‌ফিক‌কে প‌রিচয় ক‌রি‌য়ে দেন নুরুল হক নূর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews