1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

শনিবার বইমেলা শুরু, থাকছে ‘জুলাই চত্বর’— কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

➖

এসএম মিজান◾

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার)। এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। তবে এখনও শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ।

এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, যদিও সম্প্রতি মব কালচার নিয়ে কিছু ঘটনা ঘটেছে, তবে বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

আর বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।

এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। শুক্রবার সকালে মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, চব্বিশ ঘণ্টাই বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা।

এবারের বইমেলা হবে পলিথিনমুক্ত। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। যেখানে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews