1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে অবৈধবালু উত্তোলন স্থানে অভিযান, ট্রাক্টর জব্দ মেশিন ও পাইপে আগুন 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিবেদক◾

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। আজ ২৮ জানুয়ারি মঙ্গল বার সকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়৷

যৌথ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা ভুমি সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০টি মেশিন এবং আনুমানিক ২০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়৷

এছাড়াও ঘটনাস্থলে অবৈধবালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২টি মেশিন জব্দ করা হয়৷

উক্ত অভিযানে সহযোগিতা করতে সঙ্গে ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷

মোহাম্মদ রবিন মিয়া জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট