বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

ফিরে আসা—!

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

বিশেষ প্রতিবেদক◾

মুরুব্বিরা বলেন, যায় দিন ভাল, আসে দিন খারাপ। আমাদের তো মনে হয় দুই-ই গেল! গেল দিন যে ভাল ছিল না, সেটা তো আর বলে বোঝাতে হবে না। আশা ছিল, বর্তমানটা যাই হোক, আসছে দিনটা অন্তত ভাল যাবে। কিন্তু কই, যাহা বায়ান্ন, তাহাই তেপ্পান্ন।

আগে ছাত্রলীগ ক্ষমতায় ছিল, তারা যখন খুশি তখন শিক্ষার্থীদের ওপর ঝাপায়া পড়ত। নামই হইছিল, ‘হেলমেট বাহিনী’। তারা অস্ত গিয়েছেন। কিন্তু তাই বলে কি রাজপথ অন্ধকার থাকবে? এখন আরেকদলের উদয় হয়েছে, ‘বাঁশ বাহিনী’।

একটি পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদে থাকা ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে। এতে আদিবাসী শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কেন এটি বাদ দেওয়া হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তো এটা হওয়ার কথা না। কিন্তু হয়েছে।

আদিবাসী শিক্ষার্থীদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, নারী শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করেছে। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মজার ব্যাপার হচ্ছে, যারা পিটিয়েছেন, তারাও মাথায় ব্যান্ডেজ করে মিডিয়ার সামনে এসে নাটক করেছেন। এটা না করলে অবশ্য হত না। কারণ, এরা আছে বলেই না নাটক টিকে আছে। অবশ্য কেউ কেউ এটাও বলছেন, পুরনো ফ্যাসিস্টরাই নাকি ভিন্ন রূপে ফিরে আসতে শুরু করেছে।

সরকার না চাইলে নাকি কোনো দেশে দাঙ্গা হয় না। এখন আলোচনা চলছে, সরকার না চাইলে নাকি দেশে লাঠিয়াল বাহিনীও তৈরি হয় না। অনেকে আবার এই কথাও রাষ্ট্র করে দিচ্ছে যে, লাঠিয়াল বাহিনী নাকি সরকারেরই অংশ। নানা নামে নানাভাবে আছে তারা।

তাহলে তো ঠিকই আছে। সরকার কি একমুখী হলে চলবে? সরকারকে হতে হবে বহুমুখী। আহা বেচারা সরকার! কতকিছু করা লাগতাছে।

দ.ক.একতা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews